ঢাকা ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দিল্লিতে নতুন চিঠি পাঠিয়েছে ঢাকা: তৌহিদ মেয়েদের নিয়ে অশ্লীল মন্তব্য মানসিক অসুস্থতা : স্পর্শিয়া গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান চলচ্চিত্র নির্মাণে অনুদানের নীতিমালায় সংশোধন আনা হবে: তথ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন বৃহস্পতিবার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি: ইসি সচিব উন্মোচিত হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে পুলিশের চিঠি ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন জেনে নিন ব্ল্যাক কফি খাওয়ার কিছু উপকারিতা

আমতলীতে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ।

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জুন, ২০২৪,  5:25 PM

news image
আমতলীতে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ।

দশম শ্রেনীতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে পাঁচ বখাটে অপহরণ করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার বখাটে মিরাজ ফরাজী (১৯), ইমরান (২৫) ও মোঃ হেলালসহ পাঁচজনের বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে অপহরণ মামলা হয়েছে। আদালতের ভারপ্রাপ্ত বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ওসিকে এজাহার হিসেবে গন্য করতে নির্দেশ দিয়েছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার পুজাখোলা গ্রামে মঙ্গলবার রাতে।  

জানাগেছে, আমতলী উপজেলার পুজাখোলা গ্রামের দশম শ্রেনীতে মাদ্রাসায় পড়–য়া এক ছাত্রীতে বখাটে  মিরাজ ফরাজী দীর্ঘদিন ধরে উত্যাক্ত করে আসছে। গত মঙ্গলবার রাতে ওই মাদ্রাসায় পড়ুয়া ছাত্রী প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাহিরে বের হয়। এ সময় ওত পেতে থাকা বখাটে মিরাজ ফরাজী তার সহযোগী ইমরান ও হেলালসহ পাঁচজন ওই ছাত্রীকে মুখ চেপে ধরে অপহরণ করে নিয়ে যায়। গত তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ অপহৃতাকে উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় বৃহস্পতিবার অপহৃতার  বাবা বাদী হয়ে মিরাজ ফরাজীকে প্রধান আসামী করে পাঁচজনের নামে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে অপহরণ মামলা দায়ের করেছে। আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম মামলাটি গ্রহন করে আমতলী থানার ওসিকে এজাহার হিসেবে গন্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।  

মামলার বাদী বলেন, আমার মেয়েকে বখাটে মিরাজ ফরাজী বেশ কয়েকদিন ধরে উত্যাক্ত করে আসছে। আমার মেয়ে বখাটে মিরাজ ফরাজীর প্রস্তাবে রাজী না হওয়ায় অপহরণ করে নিয়েছে। আমি আমার মেয়েকে উদ্ধারসহ অপরাধীদের শাস্তি দাবী করছি।

মামলার বাদী পক্ষের আইনজীবী  আব্দুল ওয়াসী মতিন বলেন, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ওসিকে এজাহার হিসেবে গন্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।

আমতলী থানার ওসি (তদন্ত) আমির সেরনিয়াবাদ বলেন, আদালতের নথিপত্র পাইনি। নথিপত্র পেলে আদেশ মতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করা হবে। 

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন