ঢাকা ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দিল্লিতে নতুন চিঠি পাঠিয়েছে ঢাকা: তৌহিদ মেয়েদের নিয়ে অশ্লীল মন্তব্য মানসিক অসুস্থতা : স্পর্শিয়া গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান চলচ্চিত্র নির্মাণে অনুদানের নীতিমালায় সংশোধন আনা হবে: তথ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন বৃহস্পতিবার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি: ইসি সচিব উন্মোচিত হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে পুলিশের চিঠি ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন জেনে নিন ব্ল্যাক কফি খাওয়ার কিছু উপকারিতা

আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুন, ২০২৪,  5:13 PM

news image
ছবি: সংগ্রহীত

আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে দুইজন চেয়ারম্যান এবং চার ভাইস চেয়ারম্যান প্রার্থী। 

জানগেছে, আমতলী উপজেলা পরিষদ ভোটগ্রহন গত বুধবার শান্তিপুর্ণভাবে শেষ হয়। ওই নির্বাচনের ফলাফল সিট বিশ্লেষণ করা দেখাগেছে, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মোঃ আলতাফ হাওলাদার উটপাখি প্রতিকে ১৯৬০ এবং মোশাররফ হোসেন মোল্লা ঘোড়া প্রতিকে ৩৫৩ ভোট পেয়েছেন। অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম সামসুদ্দিন শানু তালা প্রতিকে ৬৭৯৭,  নাজমুল আহসান সোহাগ মাইক প্রতিকে ৫৭৪৫, মাহবুবুর রহমান বই প্রতিকে ৫৬৪৬ ও সৈয়দ নাজমুল হক টিয়া পাখি প্রতিকে ১৮৮৬ ভোট পেয়েছেন। এ নির্বাচনে মোট কাস্টিং ভোটের পরিমাণ ৫১ হাজার ৯৬ ভোট। নির্বাচনী বিধিতে উল্লেখ আছে কাস্টিং ভোটের ১৫% ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। ওই হিসেব মতে আমতলীতে চেয়ারম্যানর পদে দুই এবং ভাইস চেয়ারম্যান পদে চার প্রাথী জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন ও ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্ধিতা করেছেন। 

আমতলী উপজেলা নির্বাচন অফিসার সেলিম রেজা বলেন, কাস্টিং ভোটের ১৫% ভোট না পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই মতে আমতলী উপজেলার দুইজন চেয়ারম্যান ও চারজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।  

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন