ঢাকা ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দিল্লিতে নতুন চিঠি পাঠিয়েছে ঢাকা: তৌহিদ মেয়েদের নিয়ে অশ্লীল মন্তব্য মানসিক অসুস্থতা : স্পর্শিয়া গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান চলচ্চিত্র নির্মাণে অনুদানের নীতিমালায় সংশোধন আনা হবে: তথ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন বৃহস্পতিবার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি: ইসি সচিব উন্মোচিত হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে পুলিশের চিঠি ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন জেনে নিন ব্ল্যাক কফি খাওয়ার কিছু উপকারিতা

খাবারে কাপড়ের রং ব্যবহার, সকাল-সন্ধ্যা রেস্টুরেন্ট লাখ টাকা জরিমানা

#

নিজস্ব প্রতিনিধি

১২ জুন, ২০২৪,  10:46 PM

news image
খাবারে কাপড়ের রং ব্যবহার, সকাল-সন্ধ্যা রেস্টুরেন্ট লাখ টাকা জরিমানা

বরগুনা আমতলীতে পঁচা-বাসি খাবার সংরক্ষণ ও সরবরাহ,খাদ্যদ্রব্যে বিষাক্ত টেক্সটাইল ডাই (কাপড়ের রঙ) ব্যবহার, মেয়াদউত্তীর্ণ খাদ্য উপকরণ ব্যবহার, খাবার অনুপযোগী মিষ্টি বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি হোটেল মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (১২ জুন) বেলা ১১ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসানের নেতৃত্বে আমতলী বাধঘাট চৌরাস্তা সকাল-সন্ধ্যা রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আশপাশের আরও কয়েকটি হোটেল ও খাবার দোকান পরিদর্শন করে সবাইকে সতর্ক করা হয়। 

এসময় অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া, স্যানিটারি ইন্সপেক্টর সাবরিনা পারভীন এবং আমতলী থানা পুলিশ সদস্যবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক হাসান বলেন, পঁচা-বাসী খাবার সংরক্ষণ ও সরবরাহ, খাদ্যদ্রব্যে বিষাক্ত টেক্সটাইল ডাই রঙ ব্যবহার, মেয়াদউত্তীর্ণ খাদ্য উপকরণ ব্যবহার, খাবার অনুপযোগী মিষ্টি, খাবারে মশা-মাছি থাকা প্রভৃতি অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় সকাল-সন্ধ্যা রেস্টুরেন্টে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আশপাশের আরও কয়েকটি হোটেল ও খাবার দোকান পরিদর্শন করে সবাইকে সতর্ক করা হয়। 

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন