ঢাকা ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দিল্লিতে নতুন চিঠি পাঠিয়েছে ঢাকা: তৌহিদ মেয়েদের নিয়ে অশ্লীল মন্তব্য মানসিক অসুস্থতা : স্পর্শিয়া গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান চলচ্চিত্র নির্মাণে অনুদানের নীতিমালায় সংশোধন আনা হবে: তথ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন বৃহস্পতিবার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি: ইসি সচিব উন্মোচিত হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে পুলিশের চিঠি ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন জেনে নিন ব্ল্যাক কফি খাওয়ার কিছু উপকারিতা

ছোট ভাইকে হারিয়ে বড় ভাই মিন্টু বিজয়ী

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জুন, ২০২৪,  9:09 PM

news image
ছোট ভাইকে হারিয়ে বড় ভাই মিন্টু বিজয়ী

ছোট ভাই রেজবি-উল কবির জোমাদ্দারকে হারিয়ে বড় ভাই মনিরুজ্জামান মিন্টু উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ২০ হাজার তিন’শ ৯৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী ছোট ভাই রেজবি-উল কবির জোমাদ্দার পেয়েছেন ১৮ হাজার চার’শ ১৩ ভোট।      

জানাগেছে, তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজবি-উল কবির জোমাদ্দার ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি মনিরুজ্জামান মিন্টু ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান অংশ নেয়। এর মধ্যে রেজবি ও মনিরুজ্জামান মিন্টু আপন মামাতো-ফুফাতো ভাই। দুই ভাইয়ের মধ্যে তুমুল প্রতিদ্বন্ধিতা হয়। নির্বাচনী ফলাফলে ছোট ভাই বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দারকে হারিয়ে বড় ভাই মনিরুজ্জামান মিন্টু চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। ২০১৯ সালের নির্বাচনে ছোট ভাই রেজবি-উল কবির জোমাদ্দারের কাছে বড় ভাই মনিরুজ্জামান হেরে যান। 

তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা সিফাত আনোয়ারা তুমপা বলেন, বে-সরকারীভাবে চেয়ারম্যান পদে মনিরুজ্জামান বিজয়ী হয়েছেন। 


logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন