ঢাকা ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দিল্লিতে নতুন চিঠি পাঠিয়েছে ঢাকা: তৌহিদ মেয়েদের নিয়ে অশ্লীল মন্তব্য মানসিক অসুস্থতা : স্পর্শিয়া গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান চলচ্চিত্র নির্মাণে অনুদানের নীতিমালায় সংশোধন আনা হবে: তথ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন বৃহস্পতিবার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি: ইসি সচিব উন্মোচিত হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে পুলিশের চিঠি ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন জেনে নিন ব্ল্যাক কফি খাওয়ার কিছু উপকারিতা

তালতলীতে ব্যাটারী চালিত অটো গাড়ীর চাপায় ব্যবসায়ী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জুন, ২০২৪,  1:21 PM

news image
তালতলীতে ব্যাটারী চালিত অটো গাড়ীর চাপায় ব্যবসায়ী নিহত

তালতলী উপজেলার ব্যাটারী চালিত অটো গাড়ীর চাপায় ব্যবসায়ী নুরু জোমাদ্দার নিহত হয়েছে। ঘটনা ঘটেছে মালিপাড়া সড়কে রবিবার বেলা ১১ টার দিকে। 

জানাগেছে, নুরু জোমাদ্দার রবিবার বেলা ১১ টার দিকে তালতলী বাজারে দোকানে যেতে মালিপাড়া বাসার সামনে বের হয়। এমন সময় লাউপাড়া থেকে ব্যাটারী চালিত অটো গাড়ী তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। দ্রæত স্বজনরা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাজনিন জাহান তাকে মৃত্যু ঘোষনা করেন।  ঘাতক অটোগাড়ীটি পুলিশ জব্দ করেছে। চালক পালিয়ে গেছে। 

নিহত নুরু জোমাদ্দারের বড় ভাই নবী জোমাদ্দার বলেন, আমার ভাইকে ব্যাটারী চালিত অটো গাড়ী চাপা দিয়েছে। এতে আমার ভাই মারা গেছেন।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাজনিন জাহান বলেন, নুরু জোমাদ্দারকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন।  

তালতলী থানার ওসি শহীদুল ইসলাম খান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ব্যাটারী চালিত অটোগাড়ীটি জব্দ করা হয়। 

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন