ঢাকা ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দিল্লিতে নতুন চিঠি পাঠিয়েছে ঢাকা: তৌহিদ মেয়েদের নিয়ে অশ্লীল মন্তব্য মানসিক অসুস্থতা : স্পর্শিয়া গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান চলচ্চিত্র নির্মাণে অনুদানের নীতিমালায় সংশোধন আনা হবে: তথ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন বৃহস্পতিবার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি: ইসি সচিব উন্মোচিত হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে পুলিশের চিঠি ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন জেনে নিন ব্ল্যাক কফি খাওয়ার কিছু উপকারিতা

প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপবাদ দিয়ে হয়রানি'র অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

#

নিজস্ব প্রতিনিধি

০২ জুলাই, ২০২৪,  3:53 PM

news image
প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপবাদ দিয়ে হয়রানি'র অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য শাকিল খান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দমন করতে একের পর এক মিথ্যা অপবাদ দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগ পাওয়া গেছে। পরাজিত প্রার্থী মোঃ হানিফ মঙ্গলবার তালতলী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। 

লিখিত অভিযোগে হানিফ বলেন, আমি নির্বাচনে শাকিল এর সাথে সামান্য ভোটের ব্যবধানে হেরে যাই। এরপর থেকে সে আমাকে দমন করতে নানাভাবে মিথ্যা অপবাদ দিয়ে আসছে। আমি বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করেছি এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি। তারা বিষয়টি তদন্তপূর্বক দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশা করছি। যাতে আমাদের মধ্যে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। 

এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত ইউপি সদস্য শাকিল খান বলেন,পরাজিত প্রার্থী হানিফ সম্পর্কে আমার ভাগিনা। নির্বাচনের পর থেকেই আমি ভাগিনা হিসেবেই আচরণ করে যাচ্ছি।আমার বিরুদ্ধে দেয়া অভিযোগ আদৌ সত্য নয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 


logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন