ঢাকা ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দিল্লিতে নতুন চিঠি পাঠিয়েছে ঢাকা: তৌহিদ মেয়েদের নিয়ে অশ্লীল মন্তব্য মানসিক অসুস্থতা : স্পর্শিয়া গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান চলচ্চিত্র নির্মাণে অনুদানের নীতিমালায় সংশোধন আনা হবে: তথ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন বৃহস্পতিবার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি: ইসি সচিব উন্মোচিত হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে পুলিশের চিঠি ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন জেনে নিন ব্ল্যাক কফি খাওয়ার কিছু উপকারিতা

বরগুনায় ১৬৯০ কেজি সামুদ্রিক মাছ জব্দ

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জুন, ২০২৪,  5:09 PM

news image
বরগুনায় ১৬৯০ কেজি সামুদ্রিক মাছ জব্দ

বরগুনায় এক হাজার ৬৯০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকার করায় ১৩ জেলেকে আটক করে পরে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

শনিবার (১৫ জুন) পাথরঘাটার সালেহ মাস্টার বরফ কল সংলগ্ন নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। 

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরগুনার পাথরঘাটায় কিছু অসাধু জেলে সমুদ্রে গিয়ে মাছ শিকার করেন। পরে গোপন সংবাদে কোস্টগার্ড অভিযান চালিয়ে নদী থেকে এফভি মা ও এফভি মাহিয়ান খান নামের দুটি ট্রলার তল্লাশি করে বিভিন্ন প্রজাতির এক হাজার ৬৯০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করে। একইসঙ্গে নিষেধাজ্ঞার সময়ে সামুদ্রিক মাছ ধরার দায়ে দুটি ট্রলারসহ ১৩ জেলেকে আটক করা হয়।

হারুন অর রশীদ বলেন, জব্দ করা মাছ, দুটি ট্রলার ও ১৩ জেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পাথরঘাটা সিনিয়র মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। পরে মাছগুলো নিলামে বিক্রি এবং ট্রলার দুটিকে ৮০ হাজার ৬৬০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আটক ১৩ জেলেকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে।

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন