ঢাকা ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দিল্লিতে নতুন চিঠি পাঠিয়েছে ঢাকা: তৌহিদ মেয়েদের নিয়ে অশ্লীল মন্তব্য মানসিক অসুস্থতা : স্পর্শিয়া গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান চলচ্চিত্র নির্মাণে অনুদানের নীতিমালায় সংশোধন আনা হবে: তথ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন বৃহস্পতিবার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি: ইসি সচিব উন্মোচিত হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে পুলিশের চিঠি ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন জেনে নিন ব্ল্যাক কফি খাওয়ার কিছু উপকারিতা

ভোট কেন্দ্র গরুর দখলে! হাস্যরসের সৃষ্টি।

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জুন, ২০২৪,  6:36 PM

news image
ভোট কেন্দ্র গরুর দখলে! হাস্যরসের সৃষ্টি।

তালতলী উপজেলার উত্তর পচাঁকোড়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র গরুর দখলে নিয়েছে। এতে সাধারণ ভোটারদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার দুপুরে।

জানাগেছে, তালতলী উপজেলা পরিষদ নির্বাচন বুধবার সকাল ৮ টায় শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয়। এ নির্বাচন দুপুর ১২টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলে। দুপুর ১২ টার পরে ভোটার উপস্থিতি কমে যায়। ওই ফাঁকে উত্তর পচাঁকোড়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র গরুর দখলে নিয়েছে। ওই কেন্দ্র  বিকেল সাড়ে তিনটা পর্যন্ত গরুর দখলে ছিল। এতে ভোট কেন্দ্রের পরিবেশ দুষিত হয়ে যায়।  ভোটাররা গরুর পাল ডিঙ্গিয়ে ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ দিতে হয়েছে। দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা তা দেখেও গরু তারায়নি। ভোট কেন্দ্র গরুর দখলে থাকায় উপস্থিত ভোটারদের মধ্য হাস্যরসের সৃষ্টি হয়েছে এবং অনেক ভোটার বিব্রত হয়েছেন। ভোটার শাহিনুর বলেন, দুপুরের পরে ভোট দিতে এসে দেখি কোন ভোটার লাইনে নেই। ভোট কেন্দ্রের মধ্যে কতগুলো গরু। পরে গরুর পাল ডিঙ্গিয়ে ভোট দিতে হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভোটার বলেন, কেন্দ্রে ভোটার না আসায় গরু এসে দখলে নিয়েছে। ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা দুই হাজার চার’শ ৫৫ জন। ভোট দিয়েছেন এক হাজার তিন’শ ৮৮ ভোটার।  

ওই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও সোনালী ব্যাংক পিএলসি তালতলী শাখার অফিসার (ক্যাশ) মোঃ ফিরোজ মিয়া বলেন, ভোট কেন্দ্রের মধ্যে গরু প্রবেশ করা সমুচিন হয়নি। যারা দায়িত্ব পালন করেছে তাদের অবহেলায় এমন হয়েছে। তিনি আরো বলেন বিষয়টি দেখতেও দৃষ্টি কটু।   

তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, ভোট কেন্দ্রে একদম গরু প্রবেশ ঠিক হয়নি। আমি খোজ খবর নিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। 

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন